৩০ টাকার টিকিট কেটে কোটিপতি দিনমজুরের পরিবার - The News Lion

৩০ টাকার টিকিট কেটে কোটিপতি দিনমজুরের পরিবার




দি নিউজ লায়ন ;  ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি হলেন ওই দিনমজুরের পরিবার। এখন দুই নাবালিকা মেয়েকে ডব্লিউবিসিএস পড়াতে চাই  কোটিপতি দিনমজুর বাবা। ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার পরানপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকায়।


মোমিনপারা এলাকার বাসিন্দা তানুস আনসারী এখন ঘরবাড়ি মেরামতির পাশাপাশি দুই মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন দিনমজুর বাবা তানুস আনসারী। প্রতিদিন সকাল হতেই কোটিপতি দিনমজুরকে দেখতে ভিড় করছেন গ্রামের বাসিন্দারা। যদিও গ্রামবাসীদের ভিড়ের চাপে পরিবার নিয়ে এক আত্মীয়ের বাড়িতে ভয়ে গা ঢাকা দিয়েছেন দিনমজুর তানুস আনসারি। তিনি বলেন, একসঙ্গে কোনদিন এক লাখ টাকা দেখে নি। এটা তো এক কোটির অংক। খুব ভয় হচ্ছে। দুই মেয়েকে ডব্লিউবিসিএস পড়াতে চাই, এটাই এখন আমার স্বপ্ন। 


তানুস আনসারীর পরিবার সূত্রে জানা গিয়েছে,  মোমিনপাড়া এলাকার বাসিন্দা হলেও দিন মজুরের কাজে জেলার বিভিন্ন ব্লকে যাতায়াত রয়েছে ওই ব্যক্তির। গত ২৫ নভেম্বর দিনমজুরের কাজের জন্য বামনগোলা থানার পাকুয়াহাট গিয়েছিলেন তানুস আনসারি। কাজের শেষে পারিশ্রমিকের থেকে ৩০ টাকায় একটি টিকিট কেটেছিলেন তিনি। আর তারপরেই বদলে গিয়েছে ওই দিনমজুরের ভাগ্যের চাকা। 


তানুজ আনসারি বলেন, পাকুয়াতে লটারি টিকিট কেটে তো আমি গ্রামের বাড়িতে চলে এসেছিলাম। ২৬ নভেম্বর দুপুরে জানতে পারি আমার টিকিটে এক কোটি টাকার প্রথম পুরস্কার খেলেছে। তারপর নিজেকে ধরে রাখতে পারি নি। একসঙ্গে এতগুলো টাকা। এভাবে  স্বপ্ন কোনদিন বাস্তব হবে ভাবতেই পারছি না। খুব কষ্ট করে সংসার চলছিল, এখন বাড়িঘর ঠিক করার পাশাপাশি নিজের দুই নাবালিকা মেয়েকে ভবিষ্যতে ডাব্লুবিসিএস পড়াতে চাই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.