প্রচুর বিদেশি পাখি উদ্ধার
দি নিউজ লায়ন ; নাকা চেকিংয়ের সময় প্রচুর বিদেশি পাখি উদ্ধার করল ভাঙড় থানার পুলিস। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আলাউদ্দিন গাজি। তিনি বসিরহাট থানা এলাকার বাসিন্দা।
পুলিস জানিয়েছে, বাসন্তী হাইওয়ে তে চন্ডিপুরের কাছে নাকা তল্লাশির সময় একটি গাড়ি আটকানো হয়। সেটি তল্লাশি চালিয়ে একাধিক খাঁচায় এই সব পাখি রাখা ছিল। এগুলি কলকাতায় বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিস জানতে পেরেছে। অস্ট্রেলিয়া তে এমন পাখি পাওয়া যায় বলে জানিয়েছে পুলিস।

Post a Comment