বেড়ানোর কথা বলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ - The News Lion

বেড়ানোর কথা বলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের চট্টগ্রামে বেড়ানোর কথা বলে প্রেমিকাকে ডেকে নিয়ে বন্ধুরা মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রবিবার নগরীর বন্দর থানার সাগর পাড়ের আউটার রিং রোডে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক তরুণীকে পুলিশ উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।  


ভিকটিম বাদী হয়ে কথিত প্রেমিক শফিকুল ইসলাম, বাদশা, শাহীন ও জোবায়েরের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ প্রথম তিনজনকে গ্রেপ্তার করেছে।  সিএমপির বন্দর থানার ওসি নিজাম উদ্দিন জানান, ১৮ বছর বয়সী তরুণী গার্মেন্টস শ্রমিকের সাথে আসামি শফিকুল ইসলামের মোবাইল ফোনের মাধ্যমের পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।


 রবিবার বিকালে শফিকুলের সাথে উত্তর মধ্যম হালিশহর এলাকার আউটার রিং রোডে বেড়াতে যায় ওই তরুণী। পরে রাত হয়ে গেলে শফিকুল ইসলামসহ চারজন মিলে ওই নারীকে ধর্ষণ করে।    ওসি বলেন, রাত আড়াইটার দিকে ওই এলাকায় নাইট ডিউটি করার সময় আমাদের একটা টিম একজন একজন তরুণীকে বিধ্বস্ত অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসা করলে তিনি পুলিশকে ঘটনা খুলে বলেন। 


তখন তার দেয়া তথ্যমতে সোমবার দিনভর অভিযান চালিয়ে প্রেমিক শফিকসহ গ্রেপ্তার করা হয় তিনজনকে। পলাতক রয়েছে জোবায়ের নামে আরও একজন।  এদিকে বিকালে গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তিনজনকে কারাগারে পাঠিয়েছে বলে পুলিশ জানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.