ধান কেনা শুরু করলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন
দি নিউজ লায়ন ; ধান কেনা শুরু করলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ইতিমধ্যে মাঠ থেকে ধান উঠতে শুরু করেছে। কৃষি দপ্তর সূত্রে খবর, গতবারের তুলনায় এবার আমন ধান চাষ বেশি হয়েছে। তবে আবহাওয়া অনেকটাই ভাল হওয়ার দরুন এবার ধানের ফলন গতবারের চেয়ে বেশি হওয়ার সম্ভবনা। আলু চাষের দরুন অনেক জায়গায় ধান অনেকটাই উঠেছে।
তবে মাঠ থেকে ধান বাড়িতে উঠতেই চাষিরা যাতে কোনো অসুবিধায় না পড়েন তার জন্য ধান কেনা শুরু হয়েছে। ধানের টোকেন দেওয়ার কাজ চলছে। পূর্ব বর্ধমান জেলাপরিষদের কৃষি কর্মাধক্ষ্য মহম্মদ ইসমাইল জানান, “এবার ৩ লক্ষ ৭৯ হাজার হেক্টর চাষ হয়েছে। ফলন আশা করা যায় ভাল হবে।“ কৃষি দপ্তর সূত্রে খবর, গতবারের তুলনায় এবার প্রায় হাজার হেক্টর বেশি চাষ হয়েছে।
সূত্রের খবর, এবার ধান কেনার লক্ষ্যমাত্র ৫ লক্ষ মেট্রিকটন। পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানান, “ধান কেনার জন্য যে সংখ্যক ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পের সংখ্যা থাকছে। তবে এবার প্রয়োজনে ধান কেনার জন্য ক্যাম্প বাড়াতো হতে পারে।“

Post a Comment