বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির দক্ষিণবঙ্গের অন্যতম পীঠস্থান
দি নিউজ লায়ন ; বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির দক্ষিণবঙ্গের অন্যতম পীঠস্থান। এখানে দেবী সর্বমঙ্গলা রূপে পুজিতা হন। সেখানেই কোভিড বিধি মেনেই নবান্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংক্রমণ এড়াতে রয়েছে স্যানিটাইজার টানেল। আছে স্যানিটাইজার। মাস্ক ছাড়া নো এন্ট্রি। স্বাস্থ্য আগে, শাস্ত্র পরে এবারের মূলমন্ত্র।
ট্রাস্টের সম্পাদক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, সর্বমঙ্গলা মন্দিরে নবান্ন উৎসব দিয়ে গোটা রাঢ়বঙ্গে নবান্নের সূচনা হল। কোভিডের জন্য এতদিন ভোগবিলি বন্ধ ছিল। আজই প্রথম সাধারণের জন্য ভোগ বিলি করা হবে। তবে তা সংখ্যায় কম অন্য বছরের তুলনায়।
বাঙালির বারো মাসে তের পার্বণ। তার মধ্যে অন্যতম এই নবান্ন। এই সময় কৃষকরা ধান ঘরে আনেন। ধান ঝাড়ার পর সেই ধানের চাল দেবীকে নিবেদন করার অনুষ্ঠানই নবান্ন। চালের সঙ্গে ফল মিশিয়ে তা মা লক্ষ্মী নিবেদন করা হয়। তৈরি হয় নতুন চালের নানান সুখাদ্য। এই অগ্রাহয়ন মাস ঝুড়েই পালিত হবে নবান্ন উৎসব। তবে এবার সেই উৎসবে বাধ সেধেছে করোনার সংক্রমণ।

Post a Comment