সবং পঞ্চায়েত সমিতি ও প্রাণীসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ
দি নিউজ লায়ন ; সবং পঞ্চায়েত সমিতি ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েত সমিতির কার্যালয় প্রাঙ্গণ ৬০০ জন বেনিফিশিয়ারি হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। আগামী ডিসেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে ৩ হাজার ৩০০ জনকে হাঁস ও মুরগি বাচ্চা দেওয়া হবে বলে সবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়। সোমবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এলাকার বিধায়ক গীতা ভূঁইয়া ও বিডিও তুহিন শুভ্র মহান্তি।
মুরগির বাচ্চা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, বি এল ডি ও শিশির মন্ডল,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমী দত্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণী ও মৎস দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স। মুরগির বাচ্চা উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার পর সবং এর বিধায়ক গীতা ভূঁইয়া বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রামের মায়েদের বোনেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্যএবং সমৃদ্ধ করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছেন। তাতে প্রতিটি এলাকার মেয়েরা বোনেরা খুব খুশি।
তারা নিজেরা মুরগি পালন করছেন সেখান থেকে তারা ডিম পাচ্ছেন এবং মুরগি বিক্রি করছেন যেটা তারা নিজেদের কাছে একটা বিরাট ব্যাপার। বিধায়ক গীতা ভূঁইয়া এই উদ্যোগ চালু করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এবং তিনি বলেন মুখ্যমন্ত্রী সমাজের সব স্তরের মানুষের জন্য কাজ করে চলছেন আমরা তার সঙ্গে আছি ,আমরা তার সঙ্গেই থাকব, আগামী দিনে মুখ্যমন্ত্রীর উন্নয়নের হাত কে শক্ত করতে আমরা লড়াই চালিয়ে যাব।

Post a Comment