অবৈধ গাড়ি পার্কিং রুখতে এবার বিশেষ অভিযান চালাল হাওড়ার বালি ট্রাফিক পুলিশ
দি নিউজ লায়ন ; অবৈধ গাড়ি পার্কিং রুখতে ফের শহরে বিশেষ অভিযান চালাল হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযোগ, হাওড়ায় বালির টোল ফ্রি রোডে অবৈধ পার্কিং হচ্ছিল অনেকদিন ধরেই। অভিযোগ আসছিল পুলিশের কাছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। এই কারণে যান চলাচল এবং মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল।
এরপরই হাওড়া সিটি পুলিশের বালি ট্রাফিক গার্ড বৃহস্পতিবার এক বিশেষ অভিযান চালায় ওই এলাকায়। রাজচন্দ্রপুর থেকে শুরু করে শিল্পশ্রী ক্রসিংয়ের গোটা এলাকায় রাস্তায় অবৈধভাবে থাকা সমস্ত গাড়ি সরিয়ে দেওয়া হয়।
ট্রাফিক পুলিশের এই অভিযানে গাড়ি চলাচল এবং যাতায়াতের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। যান চলাচলের পাশাপাশি মানুষের সুবিধার কথা বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, বালি ট্রাফিক সূত্রের খবর, প্রায় ২০ - ২২টির মতো গাড়ি টোলের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এইসব গাড়ি বেআইনিভাবে রাস্তার ধারে পার্কিং করা ছিল।

Post a Comment