ছট পুজোয় প্রস্তত প্রশাসন
দি নিউজ লায়ন ; দুর্গাপুজো কালীপুজোর পর এবার ছট পুজো।শুক্রবার বিকালের পর থেকেই পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠবে উলুবেড়িয়া বাউড়িয়ার গঙ্গার ঘাট গুলি।সূর্যাস্ত ও সূর্যোদয়ের আগে নদীতে স্নান সেরে দেবতার উদ্দেশ্যে পুজো দিয়ে পুণ্যার্থীদের সুস্থভাবে বাড়ি ফেরানোটাই এখন চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। বিশেষ করে করোনা পরিস্থিতির মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ছট পূজা সম্পন্ন করাতে বদ্ধপরিকর প্রশাসন।
হাওড়া জেলার যেসব ঘাটে ছট পুজো হয় তার মধ্যে উলুবেড়িয়া পৌরসভার ২,৩,৪, ১১, ১৫ ও ২২ নং ওয়ার্ডের নদীর ঘাট অন্যতম।প্রতিবছর ছট পূজা কে কেন্দ্র করে এইসব ঘাটে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। যদিও এই বছর করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পূণ্যার্থীদের ঘাটে হাজির করে পুজো করাতে প্রস্তুত প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর উলুবেড়িয়া কালীবাড়ি ঘাট, বাউরিয়া লঞ্চঘাট, রানাঘাট, চেঙ্গাইলের নেপালি ঘাটে ছট পুজো দিতে আসা পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উলুবেড়িয়া পৌরসভা সূত্রে খবর কাজগুলি পরিষ্কার করা ছাড়াও প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলো, শৌচালয় পুলিশ সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিটি ঘাটে পুলিশ মেডিকেল টিম ছাড়াও পৌরসভার সাফাই কর্মীরা উপস্থিত থাকবেন।
ছট পুজোর প্রস্তুতি সম্পর্কে উলুবেড়িয়া পৌরসভারপ্রসাশক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস জানান প্রতি বছরের মতো এই বছরেও পৌরসভার পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে করো না পরিস্থিতির জন্য বাড়তি সর্তকতা অবলম্বন করা হয়েছে।
পুজোর প্রস্তুতি সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার জানান নদীর ঘাটে পুলিশের পাশাপাশি সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন রাখা হয়েছে। এছাড়াও নদীতে লঞ্চ এর মাধ্যমে নজরদারি চালাবে পুলিশকর্মীরা। ইন্দ্রজিৎ সরকার জানান এছাড়াও কোভিড বিডি মেনে এবং আদালতের নির্দেশ মেনে উৎসব পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে।

Post a Comment