রাজ্য সরকারের প্রকল্পের কাজ খতিয়ে দেখতে মালদায় প্রশাসনিক বৈঠক - The News Lion

রাজ্য সরকারের প্রকল্পের কাজ খতিয়ে দেখতে মালদায় প্রশাসনিক বৈঠক




দি নিউজ লায়ন ;  হবিবপুর এবং বামনগোলা ব্লকের পর পুরাতন মালদা, গাজোল এবং ইংরেজবাজার ব্লকের পঞ্চায়েত কর্তৃপক্ষদের নিয়ে উন্নয়নমূলক বিষয়ে বৈঠক করলো জেলা প্রশাসনের কর্তারা। শনিবার পুরাতন মালদা ব্লক অফিসের কমিউনিটি হলে এই প্রশাসনিক বৈঠক উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, তিনটি ব্লকের বিডিও এবং ৩১ টি গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অফিসার, ইঞ্জিনিয়ার থেকে পঞ্চায়েত প্রতিনিধিরা।  


সেই বৈঠকেই তিনটি ব্লকের উন্নয়নমূলক কি কি কাজ হয়েছে তা নিয়েই মূলত আলোচনা হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ কতটা খরচ হয়েছে, কতগুলো কাজ এখনো পেন্ডিং রয়েছে সেসব খুঁটিনাটি বিষয়গুলো খতিয়ে দেখেন জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। এছাড়াও তপশিলি জাতি ও উপজাতির শংসাপত্র দেওয়া , ১০০ দিনের কাজ, বাংলা আবাস যোজনার কাজ কিভাবে হচ্ছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকেরা সরকারি প্রকল্পের কতটা সুযোগ সুবিধা পেয়েছেন সেইসব বিষয়গুলিও উপস্থিত পঞ্চায়েত প্রতিনিধিদের কাছেও জানতে চান প্রশাসনের কর্তারা।


 তবে এই তিন ব্লকের কাজের খতিয়ান দেখে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসনের কর্তারা। উল্লেখ্য, মালদা জেলার ১৫টি ব্লকে সরকারি প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়গুলি খতিয়ে দেখতে শুরু হয়েছে প্রশাসনিক স্তরে রিভিউ বৈঠক। পুজোর পর থেকেই এই বৈঠক শুরু করেছে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। ইতিমধ্যে আদিবাসী অধ্যুষিত হবিবপুর এবং বামনগোলা ব্লকের এই বৈঠক সম্পন্ন হয়েছে। 


এরপরই পুরাতন মালদা, গাজোল এবং ইংরেজবাজার ব্লকের পঞ্চায়েত, ব্লক প্রশাসনের কর্তাদের নিয়ে এই বৈঠক সম্পন্ন হয়। বলাবাহুল্য, পুরাতন মালদা এবং গাজোল ব্লক হচ্ছে আদিবাসী অধ্যুষিত। পাশাপাশি তিনটি ব্লকের মোট ৩১ টি গ্রাম পঞ্চায়েতের পানীয়জল, রাস্তাঘাট এবং সাধারণ নাগরিকদের সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্লক প্রশাসন কতটা কাজ করেছেন সেইসব বিষয়গুলিও খতিয়ে দেখেন প্রশাসনের কর্তারা। 


পুরাতন মালদা  এবং ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি ও লিপিকা ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন বরাদ্দ অর্থের টাকায় সমস্ত কাজ করা হয়েছে। যদিও মাঝখানে করোনা সংক্রমনের জন্য লকডাউন পরিস্থিতি ছিল। সেক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু সরকারি উন্নয়নমূলক কাজের থমকে থাকে নি। 


অধিকাংশ রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবার কাজ সম্পন্ন করা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতি সহ বিভিন্ন শ্রেণীর মানুষদের ভাতা পাইয়ে দেয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। মা এদিন প্রশাসনের বৈঠকে তুলে ধরা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.