দার্জিলিঙে ম্যারাথন - The News Lion

দার্জিলিঙে ম্যারাথন




দি নিউজ লায়ন ;   শীতের পাহাড়ে ম্যারাথন। রবিবার দার্জিলিঙে অনুষ্ঠিত হলো দার্জিলিং হিল ম্যারাথন। বিশেষ আকর্ষণ ছিল কৈলাস খেরের সংগীতানুষ্ঠান।উপস্থিত ছিলেন অভিনেতা মিলিন্দ সোমান। ম্যারাথনেও যোগ দেন মিলিন্দ,তাঁর স্ত্রী অঙ্কিতা এবং মিলিন্দের মা ঊষা সোমান। মূলত দুটি ভাগ ছিল ম্যারাথনের। প্রথমটি ২১,১  কিলোমিটারের এবং অন্যটি ১০ কিলোমিটারের। 


দ্বিতীয় বিভাগটি শুধুমাত্র পুলিশ কর্মীদের জন্য সংরক্ষিত ছিল। দার্জিলিং চৌরাস্তা থেকে শুরু হয়ে চকবাজার ঘুম হয়ে ফের চৌরাস্তায় শেষ হয় ম্যারাথন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০০০ প্রতিযোগী ম্যারাথনে অংশগ্রহণ করেন। বাংলা ছাড়াও মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা ম্যারাথনে অংশগ্রহণ করেন। ম্যারাথনের দুটি বিভাগের প্রথম স্থান অধিকারীদের হাতে যথাক্রমে ১ লক্ষ এবং ২৫ হাজার টাকা পুরস্কার তুলে দেয়া হয়। সঙ্গীতশিল্পী কৈলাস খের জানান, ভারতের মধ্যে সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র হল দার্জিলিং। 


তিনি বহুবার দার্জিলিং এসেছেন। দেশ এবং বিদেশের বহু জায়গা ঘুরে তার দার্জিলিংকে অন্যতম সেরা বলে মনে হয়েছে। এখানকার বাসিন্দাদের আতিথেয়তায় তিনি মুগ্ধ। অভিনেতা মিলিন্দ সোমান জানান, প্রশাসন সেভাবে করোনা পরিস্থিতির মধ্যেও এত সুন্দরভাবে ম্যারাথন আয়োজন এবং পরিচালনা করেছে তা প্রশংসনীয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.