সাতজনের ডাকাত দলকে গ্রেফতার করলো পুলিশ - The News Lion

সাতজনের ডাকাত দলকে গ্রেফতার করলো পুলিশ




দি নিউজ লায়ন ;  গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাতজনের এক ডাকাত দলকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে চন্ডিপুর এলাকায় ওই দুস্কৃতির দলকে গ্রেফতার করেছে পুলিশ।  ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে,হাসুয়া, রড ,চাকু ,দড়ি,সহ নানান সরঞ্জাম। শুক্রবার পুলিশ ধৃতদের ৪ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয়েছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাহুল শেখ,হাবিব খান, মিরাজ শেখ, দুলাল মন্ডল , দিলবার শেখ ,রাহুল শেখ,বিকি মণ্ডল,এদের মধ্যে দুলাল শেখ , রাহুল শেখের বাড়ি মালদা থানা এলাকায়। বাকি ৫জনের বাড়ি জেলার বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার রাতে চন্ডিপুর এলাকায় সাতজন দুস্কৃতি জড়ো হয় ডাকাতির উদ্দেশ্যে।  গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। তাতে পুলিশ হাতেনাতে ধরে ফেলে ওই সাতজনকে। 


ধৃতদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন ষড়ঞ্জাম উদ্ধার হয়। ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন,গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগেই অভিযান চালিয়ে হাতেনাতে ওই সাত দুস্কৃতিকে ধরা হয়েছে। এদের প্রত্যেকের পুলিশের খাতায় নাম রয়েছে। তারা কাজিগ্রাম এলাকায় কোন একজনের বাড়িতে ডাকাতি করার জন্য এদিন ওই এলাকায় জড়ো হয়েছিল। শুক্রবার ৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.