হাওড়ায় তুলোর গোডাউনে আগুন
দি নিউজ লায়ন ; হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার পন্ডিতঘাটে একটি তুলোর গোডাউনে শুক্রবার বিকাল ৫টা নাগাদ আগুন লাগে। এটি ছাঁট তুলোর গোডাউন বলে দমকল সূত্রে জানা গেছে।
ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। আগুন এখন নিয়ন্ত্রণে বলে জানা গেছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও ২টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি।

Post a Comment