পুলিশের জালে ধৃত ৩ দুষ্কৃতী
দি নিউজ লায়ন ; পুলিশের জালে ধৃত ৩ দুষ্কৃতী। উদ্ধার প্রায় ৫ লক্ষ টাকার সোনার গহনা ও রূপোর গহনা। তাদের কাছ থেকে পাওয়া গেছে একটি ওয়ান সাটার পিস্তল ও এক রাউন্ড গুলি। এছাড়াও লোহার গ্রেটের তালা ভাঙ্গার লোহার রডও পাওয়া গেছে। শুক্রবার রাতে এই দুষ্কৃতীদের পৈলান থেকে গ্রেপ্তার করে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পৈলানে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর থানার স্পেশাল টিম হানা দেয় পৈলানে। সেখান থেকেই ওই ৩ দু্ষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে পুলিশ জানতে পারে ধৃতদের নাম তাজিম মোল্লা ওরফে ভিকু, আজিজুল জমাদার ওরফে তবলা এবং আলি হোসেন সরদার ওরফে আলি। তাদের বাড়ি বিষ্ণুপুর থানা এলাকার খরিবেড়িয়ার পার্বতীপুরে।
ধৃতরা পুলিশকে জানিয়েছে তার মূলতঃ ওই এলাকার ফাঁকা বাড়িগুলিকে বেছে নিত তাদের অপারেশান চালানোর জন্য। গভীর রাতে সুযোগ বুঝে সেখানে অপারেশান চালাতো। শনিবার তাদেরকে আলিপুর আদালতে তোলা হয়েছে। তাদের কাছে থেকে উদ্ধার করা জিনিষ শনাক্ত করেছেন দুই পরিবার। ওই দুই পরিবারের বাড়িতে এই দুষ্কৃতীর দল অপারেশান চালিয়েছিল।

Post a Comment