ধানের পর আলু বসানোর কাজে মেশিন ব্যবহার শুরু করলো আলু চাষিরা - The News Lion

ধানের পর আলু বসানোর কাজে মেশিন ব্যবহার শুরু করলো আলু চাষিরা




দি নিউজ লায়ন ;   ধানের পর আলু বসানোর কাজে মেশিন ব্যবহার শুরু করলো আলু চাষিরা। এমনিতে বছর বছর ধান লাগানোতে ও ধান কাটার সময় বাইরের রাজ্যে শ্রমিকরা জেলায় আসে। এবার করোনা আবহে ভিন রাজ্যের শ্রমিক খুবই কম। তাই শ্রমিক নির্ভরতা কমাতে চাষিরা মেশিন নির্ভরতা বাড়াচ্ছে। লকডাউনে শ্রমিক সমস্যার ফলে মেশিনের উপর নির্ভরতা বাড়িয়েছে চাষিরা। 


এবারেও ধান কাটা শুরু হয়েছে। কিন্তু চাষিরা ধান মেশিনে কাটা শুরু করেছে। কারণ শ্রমিক সমস্যা তো ছিলই তার উপর করোনা আবহে শ্রমিক সমস্যা বেড়ে গেছে। মেশিন নির্ভরতা বাড়ালে একদিকে শ্রমিক সমস্যা থেকে যেমন মুক্তি তেমনি খরচ খানিকটা বেঁচে যায়। তবে মেশিনে ধান কাটার ফলে খড়ের পরিমান বাজারে কমে যাচ্ছে। অবশ্য যেসব চাষি মেশিনে না কেটে শ্রমিক দিয়ে ধান কাটছেন তারা খড়ের ভাল দাম পাবেন। 


তবে আলুর ক্ষেত্রে অবশ্য সেই ব্যপারটা নেই। তাই শ্রমিকের বদলে মেশিনের সাহা্য্যে আলু লাগালে সুবিধা। এমনই বক্তব্য চাষিদের। জেলার শক্তিগড় এলাকার চাষিরা এবার মেশিনে আলু লাগানোর কাজ শুরু করেছে। 


আলু চাষি নজরুল ও পরেশ দাসরা সাংবাদিককে জানান, “আলু বসানো মেশিনে ঘন্টায় দুবিঘে জমিতে আলু বসানো হচ্ছে। এর ফলে সময় বেশি বেঁচে যাচ্ছে। শ্রমিক সমস্যার মুখে চাষিদের পড়তে হচ্ছে না। মেশিনে আলু গাছের দূরত্ব সমান থাকে। সব মিলিয়ে আলু বসানো কাজে মেশিন ব্যবহার চাষিদের সুবিধা হচ্ছে।“

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.