বনধ বন্ধ করতে এলে বনধ সমর্থকরা লাঠি কেড়ে নিয়ে রুখে দেবে, সুজন চক্রবর্তী
দি নিউজ লায়ন ; আগামী ২৬ নভেম্বর সারা বাংলা ধর্মঘট সমর্থনে রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার বাসস্ট্যান্ডে বাম ও কংগ্রেস জোটের এক সমাবেশের আয়োজন হয়।এদিনের সমাবেশের শেষে সাংবাদিকদের প্রশ্নে সিপিএমের বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন আগামী ২৬ নভেম্বর সারা ভারত জুড়ে সাধারণ ধর্মঘটে বনধ আটকাতে এলে বনধ সমর্থকরা সুযোগ পেলে সেই লাঠি কেড়ে নিয়ে রুখে দেবে।রাজ্যের মুখ্যমন্ত্রী পযিস্কার করে বলুন এই বনধ আপনি সমর্থন করেছেন কিনা।
এই বনধ কেন্দ্রে সরকারের বিরুদ্ধে।২১৩ টি সংগঠনিক দল মিলে এই ধর্মঘট ডেকেছে।এই বনধ মানুষের বনধ ।মানুষের বিরুদ্ধে যারা,তারা বনধের বিরুদ্ধে।এ বিষয়ে তৃণমূল এখনও পর্যন্ত কিছুই বলেনি।তবে তৃণমূলের কাছে আবেদন থাকবে তৃণমূল যেন বেশি বাড়াবাড়ি না করে।পাশাপাশি তিনি আরও বলেন ২০২১ এ তৃণমূল কংগ্রেস পরাজিত হবে হবে।তৃণমূলের বাহিনীকে দিয়ে বিজেপি আনতে চায় তাও পরাজিত হবে।

Post a Comment