নাতনির সঙ্গে পাড়ার যুবকের বিয়ে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধাকে বেধড়ক মার
দি নিউজ লায়ন ; পাড়ার বখাটে ছেলের সঙ্গে নাতনির বিয়ে দিতে রাজি না হওয়ায় পাড়ার মোড়ের মুদিখানার দোকানে বসে থাকা অবস্থায় বৃদ্ধাকে বেধড়ক পেটানো ঐ যুবকের বাবা। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেলডাঙা সংলগ্ন অযোধ্যা নগর এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বহরমপুর পৌরসভার অস্থায়ী কর্মী। এই ঘটনা ক্যামেরাবন্দি হওয়ার পরে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
এই দৃশ্য দেখার পরেই শহর জুড়েই নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সে বহরমপুর পুরসভায় কাজ করে। পুরসভার কো-অর্ডিনেটর নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, এই ধরনের ঘটনা হলে আমরাও পদক্ষেপ নেব। ওই ব্যক্তি কোন পদে রয়েছে, তার খোঁজ নিয়ে দেখছি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাতনিকে অভিযুক্ত ব্যক্তির ছেলে জোর করে বিয়ে করার পরিকল্পনা করছিল। ওই বৃদ্ধা বিয়েতে রাজি ছিলেন না। প্রতিবাদ করেছিলেন। সেই কারণেই তাঁকে মারা হয় বলে তিনি থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন। এলাকায় গিয়েও অভিযুক্তকে পাওয়া যায়নি। তাই তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment