মেদিনীপুর শহরে ধর্মঘট সফল করতে রাস্তা আটকে বাম যুব কর্মীরা খেললেন ক্রিকেট - The News Lion

মেদিনীপুর শহরে ধর্মঘট সফল করতে রাস্তা আটকে বাম যুব কর্মীরা খেললেন ক্রিকেট




দি নিউজ লায়ন ;  বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন রাস্তায় বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় নেমে পড়েছিল লাল ঝান্ডা হাতে বাম নেতা কর্মী সমর্থকেরা সাধারণ ধর্মঘট সফল করতে। এই ধর্মঘট সফল করতে অভিনব উপায় অবলম্বন করল বামেদের ছাত্র, যুব সংগঠনের সর্মথকরা। এদিন মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর সরকারি বাস আটকে তার সামনে দীর্ঘক্ষণ ধরে চলল বামেদের ছাত্র, যুব কর্মীদের ক্রিকেট খেলা।


 দীর্ঘক্ষণ ধরেই এই চিত্র চলার পর ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ আসে।প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এসে বামেদের ছাত্র,যুব কর্মী-সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে  দেয়। তবে এতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ কর্মীদের। এই দৃশ্য তারিয়ে তারিয়ে দেখলেন  মেদিনীপুর শহরের বহু পথচলতি মানুষ। মেদিনীপুর শহরের বিভিন্ন কলেজ ও অফিস গুলিতে সকাল থেকেই প্রবেশ পথে ঝান্ডা লাগিয়ে বনধ এর ডাক দেয় তারা ৷


 মেদিনীপুর শহরের রাস্তায় পুলিশ পিকেট ছিল  চোখে পড়ার মতো।মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।


 মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে বনধ তুলতে গিয়ে পুলিশের সাথে সমর্থকদের রীতিমতো ধ্বস্তা ধ্বস্তিরও ঘটনার ঘটনা ঘটে ৷পশ্চিম মেদিনীপুর জেলায় ধর্মঘট  সমর্থন কারী  বহু বাম নেতা কর্মীকে পুলিশ আটক করেছে বলে  জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.