বাংলাতেই একমাত্র রয়েছে মারাদোনার মোমের মুর্তি, আবেগতাড়িত ভাস্কর সুশান্ত রায় - The News Lion

বাংলাতেই একমাত্র রয়েছে মারাদোনার মোমের মুর্তি, আবেগতাড়িত ভাস্কর সুশান্ত রায়




দি নিউজ লায়ন ;  নিজের মোমের মুর্তি দেখে জড়িয়ে ধরেছিলেন মারাদোনা। হাত মিলিয়েছিলেন। উচ্ছসিত হয়ে শিল্পীকে বলেছিলেন থ্যাংকিউ! মারাদোনার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ আসানসোলের ভাস্কর সুশান্ত রায়।


তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন দিয়েগো মারাদোনা। সেই অনুষ্ঠানেই মারাদোনাকে তার মোমের মূর্তি উপহার দেওয়া হয়েছিল। সেই মোমের মূর্তি বানিয়ে ছিলেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়। প্রায় চার মাস ধরে পরিশ্রম করে তিলে তিলে গড়ে তুলেছিলেন। দেখতে হুবহু এক হয়েছিল। আর মারাদোনা সেটা দেখেই চমকে গিয়েছিলেন। বুধবার খবরটা শুনেই মনখারাপ সুশান্ত রায়ের।


সুশান্ত রায় জানান মেনে নিতে পারছি না, এত অল্প বয়সে তাঁর চলে যাওয়া। সেদিনের স্মৃতির কথা বলতে গিয়ে তিনি বলেন, হঠাৎ করেই মোমের মূর্তি দেখে মারাদনা হাঁ করে তাকিয়ে থাকেন। তারপর উচ্ছ্বসিত হয়ে মুর্তিটিকে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করেছিলেন। আমাকে অনেক কিছু বলেছিলেন যদিও তার ভাষা আমি কিছু বুঝতে পারিনি। ইংরেজিতে মাত্র একটি শব্দ বলেছেন থ্যাংকিউ।


সেই মূর্তিটি কোথায় গেল আর জানা যায়নি। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজারহাটে মাদার ওয়াক্স মিউজিয়াম হুবহু একই মারাদোনার মূর্তি তৈরি করে দিয়েছেন সুশান্ত রায়। সুশান্ত রায়ের দাবি পৃথিবীতেএকমাত্র মারাদোনার মূর্তি মাদার ওয়াক্স মিউজিযয়ামেই আছে।কারণ "হ্যান্ড অফ গড" মেনে না নেওয়ায় ইংল্যান্ডের লন্ডনে মাদাম তুসোতে মারাদোনার মুর্তি রাখবে না। তাই বাংলাতেই সেই গৌরব রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.