শান্তিপুরে সাত বছরের নাবালিকা ধর্ষণে গ্রেফতার যুবক
দি নিউজ লায়ন ; শান্তিপুর ব্লকের খাপরাডাঙ্গা গ্রামে সাত বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলো ওই এলাকারই 18 বছর বয়সী অজয় বিশ্বাস। পরিবার সূত্রে জানা গিয়েছে গত ২ নভেম্বর। পাড়ার দোকান বন্ধ থাকায় রাত নটা নাগাদ, মেয়েকে বাড়িতে একা রেখে মা ক্ষণিকের জন্য বাথনা স্টেশন এর কাছে একটি দোকানে যান। এক ঘণ্টার মধ্যে ফিরে আসেন তিনি। পরের দিন সকাল ন'টা নাগাদ সাত বছরের নাবালিকা কন্যা প্রস্রাবের পর কাঁদতে দেখে সন্দেহ হয়।
পরবর্তীতে নাবালিকা মেয়ে তার মাকে জানায় ঐদিনই কিছুক্ষণের জন্য মা না থাকার সুযোগে পাড়ারই একটি বন্ধ হওয়া আচার কারখানায় মুখ বেঁধে ধর্ষণ করে তাকে। এরপরই নাবালিকার মা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করলে, পুলিশ গ্রেপ্তার করে সাথে সাথে।
নাবালিকার মা জানান প্রথমে ভেবেছিলাম জানাজানি হলে পারিবারিক মান সম্মান যাবে। কিন্তু অন্য কোন মায়ের সন্তানকে এভাবে যৌন নির্যাতিত যাতে না হতে হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। স্থানীয় সূত্রে জানা যায় ওই ছেলেটি এর আগেও দু-একবার এ ধরনের ঘটনায় জড়িত। লিখিত অভিযোগ না থাকার ফলে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি।

Post a Comment