বামেদের ডাকা বনধ ফ্লপ আসানসোলে - The News Lion

বামেদের ডাকা বনধ ফ্লপ আসানসোলে




দি নিউজ লায়ন ; বামেদের ডাকা ভারত বন্ধে আসানসোলে ছিঁটে ফোঁটাও সাড়া পাওয়া গেল না। বৃহস্পতিবার সকাল থেকে বামেরা র‍্যালি করে আসানসোলের জিটি রোড ধরে। যদিও বলপূর্বক বনধ করার সাহস কোথাও চোখে পড়েনি। আসানসোল বিএনআর থেকে আসানসোল বাজার অঞ্চল পর্যন্ত মিছিল করে বাম নেতাকর্মীরা ফের আপকার গার্ডেন পার্টি অফিসে ঢুকে যায়। তাদের অবশ্য দাবি সর্বাত্মকভাবে সফল হয়েছে। 


অন্যদিকে পাল্টা মিছিল করে মানুষকে ওমিনিবাস, অটো সাহস জুগিয়ে চলেন তৃণমূলের মোটর ওয়ার্কাস ইউনিয়ন। তারা বাজার অঞ্চলে মিছিল করে বাজার এবং যানচলাচল স্বাভাবিক রাখার জন্য আবেদন জানান। বেসরকারি, সরকারি বাস সবকিছুই চলছে। যাত্রী সংখ্যাও অনান্য দিনের মতই স্বাভাবিক ছিল।  সাধারণ সবজি বাজার মাছ বাজার সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খুলেছে। আসানসোল বড়বাজার, রানীগঞ্জ, নিয়ামতপুর, কুলটি সর্বত্র ছিল স্বাভাবিক।


ইস্কো কারখানায় অনান্য,দিনের মতই হাজিরা। উৎপাদনও একই গতিতে হয়েছে। খনিতেও কোনও উৎপাদনে ভাটা পড়েনি বলে ইসিএল সুত্রে জানা গেছে। চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কাসেও বনধের প্রভাব নেই। নেই জামুড়িয়া শিল্পতালুক বা সালানপুর ক্লাস্টারেও বনধের প্রভাব। সরকারী অফিস, আদালত সর্বত্র স্বাভাবিক চেহারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.