জামবনির রেললাইনের উপর দিয়ে যাতায়াত করছে হাতি, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার আশংকা - The News Lion

জামবনির রেললাইনের উপর দিয়ে যাতায়াত করছে হাতি, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার আশংকা




দি নিউজ লায়ন ;  ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর গিধনী রেলস্টেশন লাগোয়া আমতলিয়া এলাকায়  ১৮ টি দাঁতাল হাতি শনিবার সকালে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করছে। যার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন শুক্রবার রাত থেকে ওই হাতির দল এলাকায় মাঠে গিয়ে যেমন পাকা ধান নষ্ট করছে, তেমনি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। 


সেই সঙ্গে কখনো রেললাইনের উপর দিয়ে যাতায়াত করছে ,আবার কখনো রেল লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছে। গ্রামবাসীরা বিষয়টি গিধনীরেলস্টেশনের স্টেশন মাস্টারকে যেমন জানিয়েছেন, তেমনি বনদপ্তরকে  বিষয়টি জানিয়েছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা বনদপ্তর এর ভূমিকায় প্রচণ্ড ক্ষুব্ধ। গত কয়েকদিন ধরে ওই এলাকায়  হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু বনদপ্তরের কর্মীদের কোথাও দেখা পাওয়া যাচ্ছে না। 


যার ফলে ফসলেরপাশাপাশি ঘরবাড়ির ক্ষতি করছে হাতির দল। শনিবার থেকে জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে বাঁদনা পরব এর অনুষ্ঠান ।তাই হাতির তাণ্ডবে বাঁদনা পরবের অনুষ্ঠান নিয়ে চিন্তায় রয়েছে অনেকেই। যেভাবে হাতির দল রেললাইনের উপর দিয়ে যাতায়াত করছে তাতে যেকোনো সময় অঘটন ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। তাই বনদফতর কে জানালেও শুক্রবার সারারাত বনদপ্তর এর কোন কর্মীকে দেখতে পাওয়া যায়নি বলে গ্রামবাসীরা অভিযোগ করেন। 


শনিবার সকালে ঠিক একইভাবে হাতি গুলি আমতলিয়া এলাকায় রেললাইনের উপর দিয়ে যাতায়াত করছে এবং রেল লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছে। তাই তারা বনদফতর কে হাতিগুলিকে অন্যত্র সরানো  দাবি জানিয়েছেন। গ্রামবাসীরা  হাতিগুলিকে জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করলেও রেললাইনের ধার থেকে হাতির দল যেতে চাইছে না। যার ফলে সমস্যা দেখা দিয়েছে। 


বনদফতরের পক্ষ থেকে জানানো হয় যে হাজির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে ।ওই এলাকায় বন দফতরের কর্মীরা নজরদারির কাজ করছে ।যে কোন অঘটন  এর ঘটনা রুখতে বনদফতর এর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বন দপ্তর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.