লক ডাউনের পর কর্মনাশা বনধ, বিরক্ত মানুষ
দি নিউজ লায়ন ; করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন লক ডাউন থাকার পর নিউ নমালে মানুষ যখন স্বাভাবিক কর্মজীবনে ফিরছে তখন বামেদের ডাকা কর্মনাশা বনধ এককথায় অযৌক্তিক। আর সেই কারণে বৃহস্পতিবার বামেদের ডাকা বনধে সাড়া দিলনা সাধারণ মানুষ। ফলে রাস্তায় মানুষের ভিড় ও ভালই দেখা গেল। যদিও বনধ সফল করতে রাস্তা রেল জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি যানবাহনেরগতি রোধ করতে নিজেদের ক্ষমতা ও জাহির করতে দেখা গেল বাম কংগ্রেস কর্মী সমর্থকদের।
বৃহস্পতিবার সকাল থেকেই বনধ সফল করতে কোমর বেঁধে রাস্তায় নেমেছিল বাম কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন সকাল থেকে উলুবেড়িয শহরে মিছিল করার পাশাপাশি দফায় দফায় রাস্তা অবরোধ করে বনধ সমর্থনকারীরা। অবশ্য শুধু রাস্তা অবরোধই নয় রেল ও জাতীয় সড়ক অবরোধ করে বল সমর্থনকারীরা। যদিও সব জায়গাতেই পুলিশের হস্তক্ষেপে অবরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
এদিন উলবেড়িয়া শহরে দোকানপাট বন্ধ থাকলেও অন্যান্য দিনের মত কাঁচা আনাজের বাজার বসেছে, রাস্তায় অটো টোটো স্বাভাবিক চলাচল করেছে। এমনকি উলুবেড়িয়া স্টেশন রোডে মানুষের উপস্থিতি দেখে বোঝা যায়নি বৃহস্পতিবার বামেদের তরফে বনধ ডাকা হয়েছে। এদিন হুগলি নদী পথে লঞ্চ পরিষেবা স্বাভাবিক ছিল। উলুবেড়িয়া বাউড়িয়া শিল্পাঞ্চলে কলকারখানায় স্বাভাবিক কাজকর্ম হয়েছে।
এদিন বনধ সফল করতে বেশ কয়েকটি জায়গায় বনধ সমর্থক কারীদের বল প্রয়োগ করতে দেখা যায়। গাড়ি আটকানো থেকে চাকার হাওয়া খুলে দেওয়া কোনটাই বাদ গেলোনা এ দিনের কর্মসূচি থেকে। তবে বাম কংগ্রেস নেতাদের দাবি বৃহস্পতিবার তাদের ডাকা বনধ মানুষ সমর্থন করায় একশো শতাংশ বনধ সফল হয়েছে।

Post a Comment