কীটনাশক খেয়ে আত্মঘাতী - The News Lion

কীটনাশক খেয়ে আত্মঘাতী




দি নিউজ লায়ন ;  কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক ব‍্যক্তি।  মৃতের নাম বাপি মার্ডি (২১)। সে পেশায় রাজমিস্ত্রী। বাড়ি বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বনহাট এলাকায়৷ শনিবার সকালে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই ব‍্যক্তি ৷ এদিকে এদিন বিষয়টি জানতে পেরেই পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।


গত ১৭ নভেম্বর বাড়িতেই কীটনাশক খায় বাপি। বিষয়টি পরিবারের নজরে আসতেই পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই যুবক কি কারণে আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে পরিবারের সদস্যরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানা ও পতিরাম ফাঁড়ির পুলিশ।


এবিষয়ে মৃত যুবকের দাদা মুকুল মার্ডি জানান, তার ভাইয়ের সঙ্গে পরিবারের কোন বছর বচসা বা ঝামেলা ছিল না। সে রাজমিস্ত্রি কাজ করতো এবং স্বাচ্ছন্দ্যেই সংসার চলছিল। গত ১৭ নভেম্বর হঠাৎই বাড়িতে সে কীটনাশক খায়  বিষয়টি তাদের নজরে আসতেই তাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে গতকালও সে সুস্থ ছিল। তার সঙ্গে কথা বলেছেন এবং কেন কীটনাশক খেয়েছিল তা জিজ্ঞেস করেন। 


তবে সে এবিষয়ে কিছুই বলেননি। আজ সকালে জানতে পারেন তার ভাই মারা গেছে। অন্যদিকে এবিষয়ে বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি জানতে পেরে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.