অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় আমন ধান চাষের ক্ষতির আশঙ্কা - The News Lion

অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় আমন ধান চাষের ক্ষতির আশঙ্কা




দি নিউজ লায়ন ; অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় আমনধান চাষের ক্ষতির আশংকা করছেন চাষীরা।শুক্রবার ও শনিবার আচমকা অকাল বৃষ্টি ও ঝড়ো বাতাসের ফলে মাঠে ধান গাছ নুইয়ে পড়েছে।সেই সঙ্গে অনেকের ধান গাছ কেটে মাঠে রাখা ছিল।সেই ধান গাছ গুলি জলে ডুবে গিয়েছে।


যার ফলে আমন ধান চাষ ক্ষতির আশংকা করছেন চাষীরা।আবহাওয়া দফতর ফের বৃষ্টির পূর্বা ভাস দিয়েছে ,যার ফলে পাকা ধান মাঠে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষীরা।অকাল বৃষ্টির ফলে ধান চাষীদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে।তবে অনেকে মাঠ থেকে ভিজা ধান গাছ তুলে নিয়ে গিয়ে শুকনো করার চেষ্টা করছেন।তবে যদি ফের বৃষ্টি হয় তাহলে ধান চাষ মাঠ  এ নষ্ট হয়ে যাবে বলে আশংকা করছেন চাষীরা।


পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর,ঘাটাল,চন্দ্রকোনা, কেশপুর,শালবনি,গুড়গুড়ি পাল থানা এলাকায় অকাল বৃষ্টির ফলে বেশি ধান চাষের ক্ষতির আশঙ্কা করছেন ধান চাষীরা।তবে জেলার কৃষি দফতর বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.