ঢাকার বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বারসহ যাত্রী আটক - The News Lion

ঢাকার বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বারসহ যাত্রী আটক




ঢাকা প্রতিনিধি : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম ৬০টি স্বর্ণের বারসহ বুধবার একজনকে আটক করেছে।  উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৬.৯০০ কেজি। যার মূল্য ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। 


আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (প্রতিরোধ) মারুফ রহমান সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। 


প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আগত ফ্লাইট নং ইকে-৫৮২ এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণবার পাওয়া যায়।   আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.