আগামী বিধানসভা নির্বাচনে থাকবে দিল্লীর মোদী সরকারের পুলিশ, বললেন দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন ; বুধবার পশ্চিমমেদিনীপুর জেলার কেশপুর ব্লকের খেতুয়া এলাকায় কৃষি আইনের সমর্থনে শুনুন কৃষি ভাই নামে এক সভার আয়োজন করে বিজেপি।ওই সভায় বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ দিলীপ ঘোষ,বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখার্জি,বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী অন্তরা ভট্টাচার্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ওই সভার প্রধান বক্তা সাংসদ দিলীপ ঘোষ তার ভাষণে বলেন গরীব মানুষের জন্য দিদির প্রাণ কাঁদে না।কেন্দ্র সরকারের দেওয়া ১৪ হাজার টাকা থেকে বঞ্চিত রাজ্যের ৭৩ লক্ষ কৃষক।এখানে কাটমানি খেতে পারবেনা তাই দিদি কেন্দ্র সরকারের কৃষক নিধি প্রকল্প চালু করেনি।আমফান ঝড় এর টাকা,আবাস যোজনার টাকা তৃণমূল মেরে খেয়েছে।
দিলীপ ঘোষ তার ভাষণে কৃষি আইনের ইতিবাচক দিক গুলি তার ভাষণে তুলে ধরেন।দিলীপ ঘোষ তার ভাষণে আরো বলেন যে কৃষি বিল নিয়ে আপনারা ভয় পাবেন না।ওই কৃষি বিল কৃষকদের ভালো করার যান কেন্দ্র সরকার পাস করিয়েছে।কেন্দ্র সরকার কৃষকদের পাশে রয়েছে।তিনি তার ভাষণে বলেন আগামী বিধানসভা নির্বাচনে কোন দিদির পুলিশ থাকবেনা।থাকবে দিল্লীর মোদী সরকারের পুলিশ।
যদি দিদির ভাইয়েরা ভোট কেন্দ্রে এসে বদমাসি করে তাহলে তাদের শায়েস্তা করে দেবো।তিনি বলেন আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন,তার পর বাংলায় বিজেপি সরকার গড়বে।বাংলার উন্নয়ন হবে,তখন দিদির ভাইয়েরা পালাতে রাস্তা খুঁজে পাবে না। তাই তিনি দলীয় কর্মীদের বলেন আপনারা ওদের ভয় না করে দলকে শক্তিশালী করে তোলার কাজ করে যাবেন,আপনাদের পাশে দল রয়েছে।
কেশপুরের খেতুয়ার সভা শেষ করে তিনি চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই শহরের হালদার দীঘিতে বিডিও অফিসের পাশের মাঠে গিয়ে বুধবার তার দ্বিতীয় সভা করেন ।সেখান থেকে দিলীপ ঘোষ ঘাটাল শহরে যান।সেখানে তিনি ঘাটাল স্টেট ব্যাংকের পাশের মাঠে তার বুধবারের তৃতীয় সভা করেন। দিলীপ ঘোষ তার প্রতিটি সভায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন।

Post a Comment