উদয়পুর সি বিচে অস্থায়ী অবৈধ দোকান উচ্ছেদ করল দিঘা প্রশাসন
দি নিউজ লায়ন ; পূর্ব মেদিনীপুরের উদয়পুর সমুদ্র সৈকতে বেআইনি ভাবে চলা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করলো দিঘা উন্নয়ন পর্যদ ও দিঘা পুলিশ প্রশাসন। বুধবার যৌথ ভাবে এই অভিযান চালানো হয়। পূর্ব মেদিনীপুর জেলার এই উদয়পুর সৈকত বাংলা ও উড়িষ্যা রাজ্যের সীমান্তবর্তী।
রাজ্য প্রশাসন ওই এলাকায় নিয়মিত নজরদারি চালালেও প্রতিবেশী উড়িষ্যা প্রশাসনের তরফে মাঝেমধ্যেই কিছুটা গাফিলতি থাকে যার সুযোগে একদল অসাধু ব্যবসায়ী প্রশাসনের নজর এড়িয়ে এবং নিষেধাজ্ঞা অমান্য করে দিনের পর দিন ধরে উদয়পুর সৈকতে সমুদ্রের ধারে অস্থায়ী পাল্লার ভেতরে মদ,গাঁজা, হুকো সহ নানান ধরনের নেশা দ্রব্য বেচা কেনা চলছিল বেআইনিভাবে।
এবার এই রাজ্যের পুলিশ কড়া পদক্ষেপ নেওয়ায় কোন রকমে পাততাড়ি গুটিয়ে পালিয়ে যায় এই অবৈধ মাদক ব্যাবসায়ীর। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী দোকানের পাশাপাশি ভাটার সময় সমুদ্র যখন অনেকটা পিছিয়ে যায় তখন রীতিমতো চেয়ার-টেবিল পেতে সী বিচে মাদকদ্রব্য বিক্রি সহ বিভিন্ন অসাধু কারবার চলে।
বেশ কয়েকবার এর জেরে দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে। এবার তাই কড়া ব্যবস্থা নিলে জেলা পুলিশ আগামী দিনে এই ধরনের অভিযান চলবে বলে দীঘা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Post a Comment