দাসপুরের জগন্নাথপুর গ্রামে বাড়ির উঠোনে থেকে বাইক চুরি - The News Lion

দাসপুরের জগন্নাথপুর গ্রামে বাড়ির উঠোনে থেকে বাইক চুরি




দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জগন্নাথপুর গ্রামে শনিবার রাতে বাইক চুরির ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে আরো জানা যায় যে দাসপুর থানার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা অভিরাম মাজীর বাড়ির উঠোনে দুটি মোটর বাইক ছিল। রবিবার সকালে ঘুম থেকে উঠে অভিরাম মাজী দেখতে পায় একটি বাইক নেই, আরেকটি বাইক ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। 


সেখানে একটি অপরিচিত সাইকেল পড়ে থাকতে তিনি দেখেন। সম্ভবত যিনি বাইক চুরি করতে এসেছিলেন তিনি ওই সাইকেল নিয়ে এসেছিলেন। বাইক চুরি করে সাইকেলটি ফেলে দিয়ে চলে যায় বলে স্থানীয় বাসিন্দাদের  অভিযোগ। অভিরাম মাজী দাসপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


 দাসপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর  জগন্নাথপুর গ্রামে গিয়ে ওই বাইক চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।বাইক চুরির ঘটনায়  জগন্নাথপুর গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.