বর্ধমানের নতুনগঞ্জে দিনে দুপুরে মন্দিরের তালা ভেঙে চুরি - The News Lion

বর্ধমানের নতুনগঞ্জে দিনে দুপুরে মন্দিরের তালা ভেঙে চুরি




দি নিউজ লায়ন ;   বর্ধমানের নতুনগঞ্জে দিনে দুপুরে মন্দিরের তালা ভেঙে চুরি। কালি পুজোর আগে পাঁচশো বছরের প্রাচীন কালি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্যে ছড়িয়েছে নতুনগঞ্জের ডাঙাপাড়ায়। বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডের ডাঙাপাড়ায় পাণ্ডে পরিবারের কালি মন্দিরের ইন্টারলক  ভেঙে লুটপাট করে দুষ্কৃতিরা। কালি মন্দিরের পাশের একটি বাড়ির সিসি ক্যামেরায় দুস্কৃতিদের ছবি ধরা পড়েছে। 


দু'জন যুবক  মন্দিরের ভিতর বস্তা  নিয়ে ঢুকছে, আবার লুটপাট করে চুরির সামগ্রী বস্তায় ভরে মন্দির থেকে চম্পট দিচ্ছে। সিসিটিভিতে এই দুই ছবি ধরা পড়েছে। মন্দিরের সেবাইত জয়ন্ত পাণ্ডে বলেন, “পুজোর বাসনপত্র, হোমকুণ্ড ও প্রণামী বাক্সে থাকা নগদ টাকা দুস্কৃতিরা লুট করেছে।“ ঘটনার তদন্ত শুরু করেছে  বর্ধমান থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.