গাছের ডাল ভেঙ্গে রাস্তায়, প্রতিবাদে রাস্তা অবরোধ - The News Lion

গাছের ডাল ভেঙ্গে রাস্তায়, প্রতিবাদে রাস্তা অবরোধ




দি নিউজ লায়ন ;   রাস্তার পাশে থাকা একটি শুকনো গাছের ডাল ভেঙে পড়ার ঘটনায় উত্তেজনা ছড়াল বাউড়িয়া কেঠুয়াপোল এলাকায়।শনিবার সকালের এই ঘটনায় গাছ কাটার দাবিতে উত্তেজিত জনতা প্রায় ঘণ্খানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ প্রশাসন ও স্থানীয় রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গাছ কাটার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।জানা গেছে দুপুরের পর থেকে গাছের ডাল কাটার প্রক্রিয়া শুরু হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পাঁচলা বাউড়িয়া রাস্তার পাশে কেঠুয়াপোল এলাকায় রাস্তার পাশে শতাধিক বছরের পুরোনো একটি খিরিশ গাছ আছে। যদিও মাস খানেক আগে গাছটি শুকিয়ে যায় এবং গাছের ডালগুলি বিপদজনক হয়ে পড়ে।


 ফলে মাঝেমধ্যেই গাছ থেকে শুকনো ডাল ভেঙ্গে রাস্তায় পড়ে।জানা গেছে শনিবার সকালে ও সেইরকম একটি বড় ডাল রাস্তায় ভেঙে পড়লে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। 


ডাল ভেঙে পড়ার ঘটনায় কেউ আহত না হলেও বড়োসড়ো বিপদের আশঙ্কায় ক্ষিপ্ত জনতা পাঁচলা বাউড়িয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য জাতীয় সড়ক এবং বাউড়িয়া স্টেশনের যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন যাতায়াত করে।আর মাঝে মধ্যে গাছ থেকে ডাল ভেঙে পড়ায় বিপদের সৃষ্টি হয়।তাদের অভিযোগ গাছের ডাল কাটা নিয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হয় বাদ দে আজ পথ অবরোধে সামিল হয়েছি।


অন্যদিকে পথ অবরোধের খবর পাওয়ার পর পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছান আধিকারিকরা। তাল গাছ কাটার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। গাছের ডাল কাটা প্রসঙ্গে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুবায়ের আলম জানান গাছের ডাল গুলি বিপদজনক অবস্থায় থাকায় আমরা পঞ্চায়েতের উদ্যোগে ডাল কাটার উদ্যোগ নিয়েছি। পরবর্তী সময়ে গাছটিও কেটে ফেলা হবে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.