গ্যারাজে আচমকা আগুনে পুড়ে গেল পাঁচটি গাড়ি
দি নিউজ লায়ন ; আচমকা অগ্নিকাণ্ডে পুড়লো পাঁচটি চার চাকার ছোট গাড়ি। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায়। ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন ধরনের চার চাকার মোট পাঁচটি গাড়িতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লেগে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে ওই গাড়িগুলি।
এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ। পরে দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ওই এলাকার একটি গ্যারেজের নৈশ্যপ্রহরী ভোরে আগুন ধরিয়েছিল এবং সেই আগুন থেকেই গাড়িতে আগুন লাগে।
মুহুর্তের মধ্যে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা পরপর পাঁচটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এরপরই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার দুই গ্যারেজের মালিক দীপক হালদার এবং লালটু খান। খবর পেয়ে ওই দুই গ্যারেজের মালিককেও ঘটনাস্থলে পৌঁছায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার ভোর থেকেই মঙ্গলবাড়ী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অগ্নিকাণ্ডের খবর পেয়েই সময়মতো দমকল কর্মীরা এসেছেন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে করা গিয়েছে। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে , ওই এলাকার এক নৈশপ্রহরী গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে এই বিপত্তি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment