মাস্ক না পরে রাস্তায়, ব্যবস্থা নিল পুলিশ
দি নিউজ লায়ন ; উলুবেড়িয পুর এলাকায় করোনা সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী। পুজোর পর বেশ কয়েকটি ওয়ার্ডে এই সংক্রমণ বৃদ্ধি চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। বিশেষ করে মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে সংক্রমণ বৃদ্ধি। আর সামনের রাস্তায় এবার পথে নামল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া গরুহাটা মোড়ে মাইকিং করে জনগণকে সচেতন করার পাশাপাশি মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়া মানুষদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল পুলিশ।
এদিন বিকেলে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডুর নেতৃত্বে পুলিশ বাহিনীর অভিযান চালায় গরুহাটা মোড়ে। এদিন মাস্ক পড়ে রাস্তায় না বের হওয়ার জন্য একাধিক ব্যক্তিকে কান ধরে উঠবস করানোর পাশাপাশি একজনকে আটক করা হয়। পুলিশ প্রশাসন সূত্রে খবর শুক্রবার থেকে মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়া মানুষদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু জানান শুধু সাধারণ মানুষ নয় মাস্ক না পড়ে অটো এবং টোটো চালাতে অটো এবং ছোট বাজেয়াপ্ত করার পাশাপাশি চালকদের গ্রেপ্তার করা হবে। এদিকে পুলিশের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ।তাদের মতে পুলিশ প্রশাসন যদি এইরকম পদক্ষেপ গ্রহণ করে তাহলে উলুবেড়িয়া শহরে সংক্রমনের রাশ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

Post a Comment