বিহারে ভোট গণনা শুরু, এনডিএ জোট এবং মহাজোটের মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই
দি নিউজ লায়ন ; শুরু হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচননের ভোট গননা। গননা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছে মহাজোটের জয় জয়াকার। বিহারের বিভিন্ন কেন্দ্রে মহাজোটের এগিয়ে থাকার ছবি স্বাভাবিকভাবেই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চলেছে এনডিএ জোটকে।
বিহারের বুথ ফেরত সমীক্ষার দাবি, বিহারের মসনদের অধিকার এবার সম্ভবত যেতে চলেছে লালু পুত্র তেজস্বীর হাতে। যদিও এক্সিট পোলের দাবি মানতে নারাজ এনডিএ শিবির। তবে এদিন ভোট গননা শুরু হতেই অহাজোটের এগিয়ে থাকার ছবিতে স্বাভাবিকভাবেই এনডিএ জোট তথা বিজেপির পার্টি অফিসগুলোতে সেই অর্থে উচ্ছাসের ছবি দেখা যায়নি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিহার বিধানসভা নির্বাচনের ভোট গননায় এনডিএ এবং মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এক্সিট পোলের ভবিষ্যক্সতবানী মেনে নীতিশকে আটকে দিতে দেওয়ার পথেই তেজস্বীর জন রায় এগোচ্ছে বলেই প্রাথমিক ট্রেন্ডে মনে হচ্ছে। বিহারে সকাল ৯ টা নাগাদ মহাজোট পেয়েছে ৭৮ টি টি আসন, এনডিএর ঝুলিতে ৭২ টি আসন। এলজেপি এখনও পর্যন্ত ১ টিতে এগিয়ে বাকিরা চারটি আসন দখল করেছে। এরমধ্যে বিজেপি ৩৯ টি আসন, আরজেডি ৫১, জেডিইউ ৩৫ টি আসন দখলে রেখেছে, কংগ্রেসের দখলে ১৫ টি আসন।
বিহারে লালু প্রসাদেরপ্রাক্তন বেয়াই (ছেলের শ্বশুর) তথা জেডিইউ নেতা চন্দ্রিকা রাই পরাসা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। তারাপুর থেকে এগিয়ে আরজেডির দিব্য প্রকাশ। লালুপ্রসাদের শক্তির গড় মধেপুরায় এগিয়ে নিখিল মণ্ডল। শরদ যাদবের মেয়ে সুহাসিনী যাদব বিহারিগঞ্জ ছেকে পিছিয়ে পড়েছেন।

Post a Comment