পাহাড়ের শান্তি এবং সুস্থ পরিবেশ বজায় রাখাই হচ্ছে মূল লক্ষ্য ; বিনয় তামাং - The News Lion

পাহাড়ের শান্তি এবং সুস্থ পরিবেশ বজায় রাখাই হচ্ছে মূল লক্ষ্য ; বিনয় তামাং




দি নিউজ লায়ন ;  পাহাড়ের রাজনীতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে নবান্নে বিনয় তামাং, অনিত থাপা সহ পাহাড়ের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকের আগে সল্টলেকের গোর্খা ভবনে সাংবাদিক বৈঠক করলেন বিনয় তামাং।


বিনয় তামাং বলেন, পাহাড়ের শান্তি এবং সুস্থ পরিবেশ বজায় রাখাই হচ্ছে মূল লক্ষ্য। এছাড়া পাহাড়ের রাজনীতি সহ বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। বিমল গুরুংকে নিয়ে তারা ভাবছেন না। বিমল গুরুং পলিটিক্যাল ক্রিমিন্যাল। প্রশাসনের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। বিমল গুরুং পাহাড়ে গেলে পাহাড় অশান্ত হবে। বিমল গুরুংয়ের ২০০৭ এর আগের রেকর্ডও দেখতে হবে। 


ওর ক্রিমিনাল রেকর্ড দেখার দরকার আছে দেশের প্রশাসনের। পাহাড়ে যে শান্তির ছায়া রয়েছে সব বিঘ্নিত হবে বিমল গুরুং পাহাড়ে গেলে।পাহাড়ের মানুষ বিমল গুরুংকে চায় না। আমরা বিশ্বাস ভঙ্গ করতে চাই না তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.