এক শিশু অন্য শিশুদের জন্য অ্যাপ বানিয়ে সাড়া ফেলে দিলো - The News Lion

এক শিশু অন্য শিশুদের জন্য অ্যাপ বানিয়ে সাড়া ফেলে দিলো




দি নিউজ লায়ন ;  এক শিশু অন্য শিশুদের জন্য অ্যাপ বানিয়ে সাড়া ফেলে দিলো। একেবারে শিশুদের জন্য অ্যাপ বানিয়ে এক বেসরকারি স্কুলের নাম উজ্জ্বল করলো ৯ বছরের  শিশু। 


বর্ধমানের রেনেসাঁ এলাকায় সেমফোর্ড (shemford) নামে একটি বেসরকারি স্কুলের ওই ছাত্র অ্যাপ বানিয়ে থেমে থাকতে চায় না। ওই স্কুলের ম্যানেজার মৌমিতা সূত্রধর জানান, “সৌরদ্বীপ সরকার নামে বছর ৯ এর ওই শিশু অ্যাপ বানিয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছে। সৌরদ্বীপ সিলিকন ভ্যালি প্রোজেক্টে অংশ গ্রহন করেছিল। 


সেখানেই প্রতিযোগিতায় সৌরদ্বীপ ১২ জনের মধ্যে একজন হয়। গুগুল প্লে স্টোরে গেলেই সৌরদ্বীপের তৈরি অ্যাপ খুঁজে পাওয়া যাবে। এ জন্য আমরা স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।“ শান্তশিষ্ট সৌরদ্বীপ সরকার জানায়, “একটা প্রতিযোগিতার জন্য অ্যাপ বানানোর চেষ্টা করছিলাম। প্রথমে ভেবেছিলাম গেম নিয়ে অ্যাপ বানাবো। কিন্তু বাবা মায়ের উৎসাহে শিক্ষিকাদের সহযোগিতায় 'ডিক্সা' (dysxa) নামে অ্যাপটা বানিয়ে ফেলি।


 অ্যাপটা বানাতে চার থেকে পাঁচ মাস সময় লেগেছে।“ সৌরদ্বীপের বাবা শুভদ্বীপ সরকার জানান, “২০১৯ সালে ডিসেম্বরে সিলিকন ভ্যালি প্রোজেক্টে একটি একটি অনলাইনে মাধ্যমে প্রতিযোগিতা হয়। সেখানেই সৌরদ্বীপ অংশগ্রহন করে। ২০২০ সালে ফেব্রুয়ারিতে ফল পাওয়া যায়। দেখা যায় ১২ জনের মধ্যে একজন সৌরদ্বীপ র‍্যাঙ্ক করে। এই ১২ জন সারা দেশের মধ্যে শুধু নয় ভিন দেশেরও শিশু রয়েছে।


 এই অ্যাপ একেবারে শিশুদের অক্ষর চেনাতে যেমন সাহায্য করবে তেমনি শিশুদের আঁকা শেখাতে খুবই সাহায্য করবে।“ সেমফোর্ড স্কুলের অধ্যক্ষ এ স্টিফেন রাজ জানান, “সম্প্রতি এডুকেশন ওয়ার্ল্ড আমাদের স্কুলকে বর্ধমানের মধ্যে প্রথম স্থান অধিকারী হিসাবে চিহ্নিত করেছে। সেই স্কুলের ছাত্র সৌরদ্বীপ সরকার।“

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.