সমুদ্রে ট্রালার ডুবি উদ্ধার ১২ জন মতস্যজীবী - The News Lion

সমুদ্রে ট্রালার ডুবি উদ্ধার ১২ জন মতস্যজীবী




দি নিউজ লায়ন ;  মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতে ডুবে যাওয়া ট্রলারের ১২ জনকে মৎস্যজীবীকে সাহসিকতার সাথে উদ্ধার করে নিয়ে এলো কোষ্টাল থানার পুলিশবাহিনী।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর কোষ্টাল থানার রক্তদ্বীপ চর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গিয়েছে পাথর প্রতিমার জি প্লটের সিতারামপুর এলাকার বাসিন্দা মৎস্যজীবী মোরসেলিম গায়েন,খলিল লস্কর,ইব্রাহিম মল্লিক,আবুল কাশেম সহ আরও ৮ জন মৎস্যজীবী ইন্দ্রপুর জেটিঘাট থেকে সাপ্তাহ আগে তিন ভাই ট্রলারে রওনা দেয় গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে।


গত ২ নভেম্বর সন্ধ্যায় মৎস্যজীবীরা মাছ ধরে বাড়ি ফেরার সময় রক্তদ্বীপ চরে ট্রলার ধাক্কা মারলে ট্রলারের তলা ফেটে জল ঢুকে ট্রলারটি ডুবে যায়।সেই সময় মৎস্যজীবীরা লাইফ জ্যাকেটের কল্যাণে সমুদ্রে কোনো মতে ভেসে থাকেন।এদিন খবর পেয়ে গোবর্ধনপুর কোষ্টাল থানার ওসি অজয় কুমার চন্দর নেতৃত্বে ৯ জনের পুলিশ টিম ফাস্ট ইন্টার সেপ্টর বোট নিয়ে উদ্ধার কাজে রওনা দেয়।


রাতে চলে জলপথে তল্লাশি।সমুদ্র থেকে ডুবে যাওয়া ট্রলারের ১২ জন মৎস্যজীবীকে পুলিশ টিম উদ্ধার করে ভোরের আলো ফুটতে না ফুটতে গোবর্ধনপুর কোষ্টাল থানায় নিয়ে আসে।উদ্ধার হওয়া মৎস্যজীবীরা প্রত্যেকেই সুস্থ আছে।ফলে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা খুশি তাদের ঘর মানুষ ঘরে ফিরে আসায়।


পুলিশ জানান গত ২ নভেম্বর সন্ধ্যায় একটি খবর আসে একটি ফিশিং ট্রলার ডুবে যায়।সেই ট্রলারে ১২ জন মৎস্যজীবী ছিল।খবর পেয়ে ৯ জনের পুলিশ টিম এফআইবি দ্রুতগামী বোট নিয়ে গিয়ে ১২ জন মৎস্যজীবীকেউদ্ধার করে আনা হয়।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.