বেলঘড়িয়ায় গুলিবিদ্ধ এক ব্যক্তি
দি নিউজ লায়ন ; কলকাতার সন্নিকটে বেলঘড়িয়া আদর্শনগরে নিমতা রবীন্দ্রনগরে শুট আউট। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম শুভঙ্কর পাল (২৪)। স্থানীয় একটি ব্যাগের কারখানায় কাজ করে সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গুলি চালনার ঘটনা ঘটে।
একটি মিষ্টির দোকানের সামনে থেকে শুভঙ্করের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, মিষ্টির দোকানের সঙ্গে এই গুলি চালানোর ঘটনার যোগসূত্র রয়েছে। ওই দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। মিষ্টির দোকানের মালিককে জিজ্ঞাসা করা হচ্ছে।

Post a Comment