কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত মারা গেছেন - The News Lion

কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত মারা গেছেন




ঢাকা প্রতিনিধি : কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত আর নেই। ফুসফুসের সংক্রমণে আজ রবিবার সকাল ৮টায় ঢাকার একটি  হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তরুণ লেখক স্বকৃত নোমান বিষয়টি  নিশ্চিত করেছেন।  


আবুল হাসনাত কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে পদচ্ছাপ রেখেছেন। তবে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন একজন বিচক্ষণ ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে।  সুদীর্ঘকাল দৈনিকপত্রের সাহিত্য-সাময়িকী ও মাসিক পত্রিকার সম্পাদক হিসেবে তার কীর্তি শুধু এদেশেই শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় না, পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী সাহিত্যানুরাগী মহলেও তিনি শ্রদ্ধার্ঘ্য। 


 আবুল হাসনাত দীর্ঘদিন দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন। তাঁর নেতৃত্বে সাহিত্য পত্রিকা কালি ও কলম এবং বেঙ্গল বই বাংলাদেশের প্রকাশনাজগতে বিশেষ স্থান অর্জন করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.