তিন সশস্ত্র ডাকাত গ্রেপ্তার - The News Lion

তিন সশস্ত্র ডাকাত গ্রেপ্তার




দি নিউজ লায়ন ;  আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার হাড়োয়ায়। বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার  শালিপুর ট্যাক্সি স্ট্যান্ড এলাকার ঘটনা। রবিবার ভোর রাতে তিন সশস্ত্র ডাকাত এলাকায় ঘোরাঘুরি করছিল।  


গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করে,তাদের মধ্যে  মোহনদাস এর বাড়ি হাড়োয়া থানা এলাকায়। বাকি দুই দুষ্কৃতী আলী মোল্লা ও দিলদার সাপুরিয়ার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানা এলাকায়।


 এই তিন ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল সহ এক রাউন্ড গুলি, ভোজালি, ন্যাপলা, স্ক্রু ড্রাইভার। এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানার ডাকাতি, ছিনতাই ও ভেরি লুট করার অভিযোগ রয়েছে।  দীর্ঘদিন ধরে পুলিশ এদের খুঁজছিল। ধৃত তিন দুষ্কৃতীকে আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.