শিলিগুড়িতে বানিজ্যিক বহুতলে আগুন - The News Lion

শিলিগুড়িতে বানিজ্যিক বহুতলে আগুন




দি নিউজ লায়ন ;  শিলিগুড়িতে বানিজ্যিক বহুতলে আগুন। তিনতলা থেকে লিফটের সংযোগ ধরে অগ্নিকাণ্ড ব্লিডিংয়ের বেসমেন্টে। জানা গিয়েছে শনিবার শিলিগুড়ি নৌকাঘাট এলাকায় ওই বহুতল থেকে বিকট শব্দ শুনতে পান স্থানিয়রা। তিনতলার খোলা ছাদের সিড়ি ঘরের পাশের একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন ওই বহুতলে কাজে নিযুক্ত শ্রমিকেরা। তড়িঘড়ি তিন তলায় গিয়ে অগ্নিসংযোগের বিষয়টি বুঝতে পেরেই খবর দেন দমকলকে। 


ঘটনাস্থলে ছুটে আসে দমকল। এদিকে ওই ছাদের ঘর থেকে লিফটের সংযোগ ধরে আগুন ছড়িয়ে পড়ে নিচতলায়। তবে নিচতলার আগুন স্থায়ী হয়নি। ওই বহু তলটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। অধিকাংশই ছিল গোডাউন ও দোকান। যে ঘরে আগুন লাগে তা আদতে একটি পোল্ট্রি ফার্মের অফিস। বহুতলের ব্যবসায়ীরা জানান ওই ঘরে পোল্ট্রি খাবার, কাঠ, কাঁথা ও নথিপত্র রাখা ছিল। দাহ্যবস্তু মজুদ থাকায় আচমকা আগুন বড় আকার নেয়।


 তিনতলা থেকে লিফটের বৈদ্যুতিক সংযোগ ধরে নিচের তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রচুর পরিমাণ নথিপত্র, কাঠ,দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 


তবে দমকলের দ্রুত প্রচেষ্টায় আগুন বহুতলের অন্যত্র ও আশপাশের এলাকায় ছড়াতে পারেনি। তিন তলার ছাদের ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা। অন্যদিকে অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনও জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.