আজ রাতের টবিলে থাক না কেন ইলিশ কাবাব - The News Lion

আজ রাতের টবিলে থাক না কেন ইলিশ কাবাব

 



উপকরণ: 

গোটা ইলিশ মাছ, 

পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ, 

গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ, 

কাঁচা লঙ্কা কুচি এক টেবিল চামচ, 

টমেটো সস দুই টেবিল চামচ, 

ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, 

রসুন বাটা এক টেবিল চামচ, 

আদা বাটা এক টেবিল চামচ, 

লেবুর রস এক টেবিল চামচ, 

আলু সেদ্ধ এক কাপ, 

সরষের তেল পরিমাণমতো,

লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ,

 লবণ স্বাদমতো, 

টোস্ট বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো।

 এ ছাড়া শসা, 

টমেটো, 

গাজর রাখুন সাজানোর জন্য।  


প্রণালি: 

প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে মাথা ও লেজ কেটে আলাদা করুন। এরপর সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো ও পরিমাণমতো লবণ মাখিয়ে মাথা ও লেজ হালকা ভেজে আলাদা করে নিন। বাকি মাছ সামান্য জল  দিয়ে সিদ্ধ করে মাছ থেকে কাটা বের করে নিন।  এবার কড়াইতে তেল গরম করে আদা, রসুন পেস্ট ও পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। 


পেঁয়াজ লাল হয়ে ভেজে এলে মাছের পিসগুলোর সঙ্গে দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর তুলে নিন।  এরপর সেই কড়াইতে সিদ্ধ আলুর সঙ্গে গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো লবণ, টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে ঠাণ্ডা করে নিন। হালকা ভাজা মাছগুলোর সঙ্গে অল্প আলুর মিশ্রণ নিয়ে ভালো করে মেখে নিন। খেয়াল রাখবেন যাতে মাছটি ভেঙে না যায়।  অন্য একটি পাত্রে অল্প তেল দিয়ে বিস্কুটের গুঁড়া ভেজে নেবেন। 


এরপর একটি পাত্রের দুই পাশে ভেজে রাখা লেজ ও মাথা রেখে, মাঝখানে মাখানো মাছের পিসগুলো সাজিয়ে আস্ত মাছের মতো বানিয়ে নিন।  এরপর সাজানো মাছের ওপর পাতলা করে আলুর মাখা দিয়ে তাতে ভাজা বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিন। আর ধনেপাতা, পেঁয়াজ কুচি, লেবুর রস, শসা, টমেটো, গাজর দিয়ে পরিবেশন করুন ইলিশ কাবাব। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.