এবার নারী নিরাপত্তা তৎপর কেন্দ্র - The News Lion

এবার নারী নিরাপত্তা তৎপর কেন্দ্র

 


 এবার নারী নিরাপত্তা তৎপর কেন্দ্র। সব রাজ্য গুলিকে নারী সুরক্ষা সুনিশ্চিত করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কি কি করতে হবে রাজ্যগুলিকে তার গাইডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্র। হাথরাসে কান্ডে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। 


শুধু হাথরাস নয় একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে উত্তর প্রদেশে। হাথরাস গণধর্ষণ কাণ্ডের পর রাজ্য গুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নারী নির্যাতন বন্ধে সবরকম কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


কী কী পদক্ষেপ করতে হবে তার গাইডলাইনও তৈরি করে গিয়েছে মন্ত্রক। ১৫৬-র ১ ধারায় যদি অপরাধ ঘটে থাকে তাহলে পুলিসকে এফআইআর নিতেই হবে। অপরাধ যদি সেই থানা এলাকার মধ্যে না ঘটে তাহলেও একটি জিরো এফআইআর দায়ের করতে হবে পুলিসকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.