একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা - The News Lion

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা


বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়ায় ঘরের ভেতর একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা করেছে দুষ্কৃতীরা।  বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।  


নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন থাকতেন। মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রায়হানুল) ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পান। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখা যায় বিভৎস দৃশ্য। এর কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়।  তিনি বলেন, তাদের সাথে জমি নিয়ে পাশের কিছু লোকের বিরোধ ছিল।


 কিন্তু কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না। কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিজেদের ঘরের মধ্যে গৃহ প্রধান শাহিনুর রহমানসহ চারজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাঁধা ছিল এবং তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.