ঝাড়গ্রামের সাঁকরাইলে বিজেপি ছেড়ে ১০০ টি পরিবার যোগ দান করল তৃণমূলে - The News Lion

ঝাড়গ্রামের সাঁকরাইলে বিজেপি ছেড়ে ১০০ টি পরিবার যোগ দান করল তৃণমূলে


বিজেপি হটাও বাংলা বাঁচাও স্লোগান দিয়ে কয়েকজন বিজেপি নেতা ও বিজেপি সমর্থক বলে পরিচিত ১০০ টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি দল  ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বৃহস্পতিবার  ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর পাথরা অঞ্চলের বাকড়া এলাকায় এক অনুষ্ঠানে বিজেপি নেতা ও বিজেপি সমর্থক  ১০০  টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি দল ছেড়ে  তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি শান্তনু ঘোষ, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য মহাশিস মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা তাপস মাহাতো। 


উল্লেখযোগ্যভাবে যোগদান করেন বিজেপির সাঁকরাইল মণ্ডল কমিটির কোষাধ্যক্ষ বুদ্ধদেব মাহাতো সহ ওই এলাকার আরো ১১  জন বিজেপি নেতা সহ  বিজেপি সমর্থক ১০০ টি পরিবার। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বুদ্ধদেব মাহাতো বলেন যে দলের কোনো নীতি-আদর্শ নেই যে দলে মানুষের উন্নয়ন করার কোন জায়গা নেই। সেই দলে থাকার কোন প্রশ্নই ওঠে না  তাই বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এলাকার মানুষের উন্নয়নে কাজ করার জন্য আমরা স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে  তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি বলে তিনি বলেন।


 তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি শান্তনু ঘোষ বলেন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়লাভ করার পর এলাকায় বিজেপি কর্মী যারা একসময় সিপিএমের হার্মাদ বলে পরিচিত ছিল তারা তৃণমূল কংগ্রেসের ওপর নৃশংস ভাবে অত্যাচার করে। তাসত্ত্বেও মানুষ চুপ করে ছিলেন । সম্প্রতি বিজেপির কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনে ঝাড়গ্রাম জেলায় বিজেপির দুর্গ বলে পরিচিত  সাঁকরাইল ব্লকে বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না। 


তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁকরাইল ব্লক উন্নয়নে অনেক কাজ করেছেন। আগামী দিনে আরো উন্নয়ন হবে ।সাঁকরাইল ব্লক এর পাথরা জয় চন্ডী মন্দিরের উন্নয়নে তিনি ৫৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন। যা এর আগে কোনও সরকার করেনি। তাই এলাকার মানুষ খুব খুশি। তিনি বলেন যে ১০০ টি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করেছেন তাদের সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান দেওয়া হবে। সেই সঙ্গে তিনি বলেন যে বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তাদের ও যোগ্য সম্মান দেওয়া হবে। সকলেই এখন থেকে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য কাজ করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.