সন্তানের উপর হওয়া অত্যাচারের বিচার চাইতে যাওয়ায় প্রস্রাব খাওয়ানো হল বৃদ্ধকে - The News Lion

সন্তানের উপর হওয়া অত্যাচারের বিচার চাইতে যাওয়ায় প্রস্রাব খাওয়ানো হল বৃদ্ধকে

  



উত্তর প্রদেশের ললিতপুরের রদা গ্রামে সন্তানকে উচ্চবর্ণের লোকেরা মারধর করার বিচার চাইতে থানায় গিয়েছিলেন ৬৫ বছর বয়সি এক দলিত বৃদ্ধা। এটাই তাঁর 'অপরাধ'। সেই ঘটনা চাউর হতেই শুরু হল অত্যাচার। বেধড়ক মারধর করে প্রস্রাব খেতে বাধ্য করা হল সেই বৃদ্ধকে।


কথাকাটাতাটি হওয়ায় সোনু যাদব নামক স্থানীয় প্রতিপত্তিশালী এক যুবক ব্যাপক মারধর করে অমর নামক ওই বৃ্দ্ধের ছেলেকে। ঘটনার কথা শুনে থানায় যান ওই বৃদ্ধ, অভিযোগ করেন সোনুর বিরুদ্ধে। বাড়ি ফেরার পরেই সোনু তাঁর সঙ্গে দেখা করে। বলে অভিযোগ তুলে নিতে। 


অমর অস্বীকার করতেই শুরু হয় অত্যাচার। অমর বলেন, আমি ওর প্রস্তাব ফিরিয়ে দিতেই আমাকে লাঠি দিয়ে মারে। কুড়ুল নিয়ে আমার ছেলেক আঘাত করেছিল ও, আমি সেই কারণেই থানায় গিয়েছিলাম। ললিতপুর থানার পুলিশ সুপার মির্জা মঞ্জর বেগ ঘটনার সত্যতা স্বীকার করে নেন। যদিও মূল অভিযুক্ত ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.