মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ - The News Lion

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ

  


  আজ বৃহস্পতিবারের নবান্ন অভিযানকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ৷ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা৷ তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন।    এই ঘটনায় ১০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ৷  


এদিন নবান্ন অভিযানের মিছিলের আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়ে যায় বিজেপির মহিলা মোর্চার সদস্যরা৷ তারা কুশপুত্তলিকা দাহ করে এবং প্ল্যাকার্ড দেখিয়ে দু’দফায় বিক্ষোভ দেখাতে গিয়ে ১০ জন সদস্য গ্রেফতার হয়েছে বলে দাবি বিজেপির৷ তারপর তাদের লালবাজার নিয়ে যাওয়া হয়েছে বলে খবর৷     


মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের সময় দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগানও৷ বিজেপি মহিলা কর্মী সমর্থকরা প্ল্যাকার্ড হাতে রাস্তার উপর বসে পড়ে৷ পুলিশ তাদেরকে কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেয়৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.