কংগ্রেসের পর এবার তৃণমূলের হাথরাস অভিযান - The News Lion

কংগ্রেসের পর এবার তৃণমূলের হাথরাস অভিযান

 



কংগ্রেসের পর এবার তৃণমূল কংগ্রেসের হাথরাস অভিযান। নির্যাতিতার বাড়িতে পৌঁছনোর চেষ্টা করছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষদস্তিতাররা। কিন্তু পুলিস তাঁদের বাধা দেয়। নির্যাতিতার বাড়ির মাত্র দেড় কিলোমিটার আগেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।


এই অভিযানের নেতৃত্বে ছিলেন ডেরেক ও ব্রায়েন। তাঁর সঙ্গে রয়েছেন কাকলি ঘোষদস্তিদার, প্রতিমা মণ্ডল, প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরও। ডেরেকরা অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমরা। সম্পূর্ণ করোনা বিধি মেনেই একে একে তাঁদের বাড়িতে যাওয়ার রাস্তা ধরেছিলাম। আমাদের হাতে কোনও অস্ত্রও ছিল না। তারপরেও পুলিস বাধা দেয়। 





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.