বাসন্তীতে নাকা চেকিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ জন - The News Lion

বাসন্তীতে নাকা চেকিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ জন


 সোমবার দুপুরে সড়ক নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের নাম খালেক সরদার,আব্দুল রশিদ সরদার, রহমতুল্লাহ মোল্লা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার  ফুলমালঞ্চের কলোনী মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গোৎসব উপলক্ষ্যে  শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে চলছে পুলিশি তৎপরতা।


যাতে কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন।এমনকি সুন্দরবনের জল পথে বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা।যেহেতু সুন্দরবনের জল পথে রয়েছে ভারত বাংলাদেশে সীমানা।এ দিকে প্রতিদিন চলছে সড়ক পথ গুলিতে পুলিশি কড়া নাকা চেকিং।এদিন দুপুরে ক্যানিং এসডিপিও নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম ফুলমালঞ্চ কলোনী মোড় এলাকায় নাকা চেকিং করছিল।সেই সময় একটি নীল রংঙের অলটো গাড়িকে পুলিশ দাঁড় করিয়ে দেয়।পুলিশ টিম গাড়িটির তল্লাশি শুরু করে।তল্লাশি করার সময় গাড়ির ডিকির ভিতর থেকে একটি লং আর্মস আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।সঙ্গে সঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে গাড়িতে থাকা ৩ জনকে।দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে গাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল এবং কোথায় যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে।


এমনকি দুষ্কৃতীদের সঙ্গে কোন জঙ্গি যোগ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবি এবং সোমবার এই দুই দিনে ক্যানিং মহকুমা জুড়ে পুলিশ তল্লাশি চালিয়ে ৫০ দুষ্কৃতীকে গ্রেফতার করে।পুলিশ জানান নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।গাড়ি থেকে একটি বন্দুক,২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.