করোনা আক্রান্ত নিখোঁজ রুগীর দেহ মিলল পুকুর থেকে - The News Lion

করোনা আক্রান্ত নিখোঁজ রুগীর দেহ মিলল পুকুর থেকে


বুধবার রাতে ফুলেশ্বরের কোভিড হাসপাতাল সঞ্জীবন থেকে নিখোঁজ হয়ে যাওয়া করোনা আক্রান্ত যুবকের দেহ মিলল পুকুর থেকে।মৃত যুবকের নাম অর্পণ মন্ডল (২৬) বাড়ি রাজাপুর থানার জোয়ারগোড়ি এলাকায়। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।


জানা গেছে গত ১২ অক্টোবর করোনা আক্রান্ত অর্পণ মন্ডলকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি হয়। সূত্রের খবর সোমবার এবং মঙ্গলবার যুবক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত থেকে সে নিখোঁজ হয়ে যায়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় রাত ১২ টা নাগাদ ওই যুবক সাধারণ পোশাক পরে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে বৃহস্পতিবার যুবককে খুঁজে না পাওয়া গেলেও শুক্রবার হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পুকুরে নিখোঁজ যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়। এদিন এই খবর জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা।


 তারা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে পুলিশ পৌছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। এমনকি হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। অবিলম্বে হাসপাতালের অধিকতা ডা শুভাশিষ মিত্রকে গ্রেফতারের দাবি জানায় জনতা। অন্যদিকে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সহ বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় রেফ। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো বিক্ষোভ চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.