অপছন্দের স্ত্রীকে অপহরণ করে খুনের চেষ্টায় গ্রেফতার স্বামী - The News Lion

অপছন্দের স্ত্রীকে অপহরণ করে খুনের চেষ্টায় গ্রেফতার স্বামী



 বাড়ি থেকে বিয়ে দেয়া হয়েছিল জোর করে। পছন্দ ছিল না স্ত্রীকে। তাই অপছন্দের সহধর্মিনীকে অপহরণ করে খুনের ছক কষেছিল বহরমপুরের এক ব্যক্তি। যদিও শেষ রক্ষা হল না। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, ঘটনার সূত্রপাত সোমবার। বহরমপুর থেকে বাজার করে ফেরার পথে আয়েশা সিদ্দিকি নামে এক মহিলাকে অপহরণ করে 3 জন দুষ্কৃতী। চলন্ত বাস থেকে স্বামী শামীম আহমেদ এর সামনেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার স্ত্রী আয়েশা কে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে ওই মহিলাকে পাওয়া যায় আহত অবস্থায়।


 মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন ওই মহিলা। গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রথম থেকেই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে শামীম আহমেদের ওপর। তাকে একাধিকবার জেরা করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে সে। একাধিক অসঙ্গতি ধরা পড়ে তার বয়ানে।  টানা জেরার মুখে অবশেষে বেরিয়ে পড়ে আসল সত্য। শামীম জানায় তিন বছর আগে পরিবারের লোকেরা জোর করে তার সঙ্গে আয়েশার বিয়ে দিয়েছিল।তাদের সাংসারিক জীবন সুখের ছিল না। স্ত্রী হিসেবে আয়েশাকে তার পছন্দ ছিল না। তাই অপছন্দের স্ত্রীকে শেষ পর্যন্ত খুনের পরিকল্পনা করে সে। নিজেকে আড়াল করতে ফাঁদে অপহরণের গল্প। বন্ধু সাবির উদ্দিনকে সঙ্গে নিয়ে তৈরি হয় অপহরণ করে খুনের ব্লুপ্রিন্ট। 


তারাই তিনজন দুষ্কৃতীকে ভাড়া করে আয়েশাকে অপহরণ করে এবং পরে একটি নির্জন জায়গায় তাকে নিয়ে গিয়ে গলা কেটে দেয় তার। আয়েশা মারা গিয়েছে ভেবে একটি ঝোপের মধ্যে  তাকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। যদিও পরবর্তীকালে আয়েশাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার বলেন, এক সপ্তাহ আগেই খুনের পরিকল্পনা করেছিল স্বামী। শামীম আহমেদ ও  বন্ধু সাবির উদ্দিন মিলে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করেছিল। গলা কেটে সে মারা গেছে বলে  ফেলে দিয়ে এসেছিল। আমরা তাকে জেরা করে আরো তথ্য জানার চেষ্টা করছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.